ভূতনিতে ভূত! গুজবের তটস্থ স্থানীয় গ্রামবাসীরা
দি নিউজ লায়নঃ সন্ধ্যা নামলেই নাকি নিভে যাচ্ছে আলো। আর তখনই দেখা মিলছে তেনাদের! মানে ভূতেদের।সাদা চাদরে মোড়া কেউ যেন ঘুরেফিরে বেড়াচ্ছে মাঝেমধ্যে রহস্যময় আলো নাকি জ্বলছে নিভছে অপদেবতাদের উপদ্রপে নাজেহাল মালদার মানিকচকের ভূতনি। ভূতনিতে হীরানন্দপুর , উত্তর চন্ডিপুর এবং দক্ষিণ চন্ডীপুর এই তিনটি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
এই তিন পঞ্চায়েত এলাকাতেই নাকি শুরু হয়েছে ভূতের উপদ্রব। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন সন্ধ্যা নামতেই নাকি রহস্যজনকভাবে পথের আলো নিভে যাচ্ছে। আর তারপরই অন্ধকার ভুতনি সেতু দিয়ে নেমে আসছে ভূতের দল গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে তারা কখনো কখনো নাকি পথচলতি মানুষকে ভয় দেখাচ্ছে। যদিও গ্রামবাসীদের দাবি মানতে নারাজ এলাকার প্রশাসন এবং বুদ্ধিজীবীরা স্থানীয় বিজ্ঞান মঞ্চের সদস্যরাও অপদেবতার তত্ব মানতে নারাজ তাদের ধারণা ইচ্ছাকৃত ভাবেই তিনি সেতু সংলগ্ন এলাকায় পথ বাতি নিভিয়ে দেওয়া হচ্ছে।
উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ভুতের গুজব ছড়িয়ে ওই এলাকার মানুষদের ঘরবন্দি করে রাখার চেষ্টা চলছে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ওই এলাকায় টহল গাড়ি চালাচ্ছে পুলিশ সাম্প্রতিককালে ভুতনি সেতুসংলগ্ন তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তাই গোটা ঘটনার পেছনে স্থানীয় দুষ্কৃতীদের হাত থাকতে পারে বলে মনে করছেন তারা পাশাপাশি ভূতের ভয় দেখিয়ে নির্বাচনের আগে বহিরাগত দুষ্কৃতীরা এলাকায় ডুকছে কিনা সে বিষয়েও পুলিশ নজর রাখছে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কুসংস্কার মুক্ত করার চেষ্টা চলছে।
মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানিয়েছেন, ঘটনাটি শুনে হতবাক হচ্ছি। এরকম কোনো বিষয় নেই। তবে পথবাতি না থাকার কারণে আরেকটা সমস্যা হচ্ছে। এব্যাপারে পূর্ত দপ্তর এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি ভুতনি সেতুর অ্যাপ্রোচ রোডের কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেই কাজ সম্পন্ন হয়ে যাবে।

Post a Comment